— বিজ্ঞাপন —

ভুয়া জন্ম নিবন্ধনের আবেদনে কসবার যুবকের এক মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্ম নিবন্ধন তৈরির আবেদনের অভিযোগে মো. আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Screenshot 2026-10-08 071618
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার
কসবায় মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্ম নিবন্ধন তৈরির আবেদনের অভিযোগে মো. আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তিকে এক
মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার
(৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ৪ নম্বর খাড়েরা
ইউনিয়ন পরিষদে এ অভিযান পরিচালনা
করা হয়। দণ্ডপ্রাপ্ত আবুল কালাম কসবা উপজেলার শাহপুর এলাকার তোরাফ আলীর ছেলে।

জানা
যায়, আবুল কালাম তিনটি জন্ম নিবন্ধনের আবেদনে মিথ্যা তথ্য দিয়ে একজন ব্যক্তির ভুয়া ছেলে এবং আরও দুইজনকে ভুয়া মেয়ে হিসেবে দেখিয়ে জন্ম নিবন্ধন করার চেষ্টা করেন। বিষয়টি যাচাই করতে গিয়ে খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান দেখতে পান, আবেদনে যাকে বাবা হিসেবে উল্লেখ করা হয়েছে, তার কোনো ছেলে সন্তান নেই। একইভাবে আবেদনে উল্লেখ করা দুই মেয়ের নামেও তার কোনো সন্তান নেই।

— বিজ্ঞাপন —

পরে
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মো. তানজিল কবিরকে ঘটনাস্থলে পাঠান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাটি আমলে নিয়ে তদন্ত ও যাচাই–বাছাই
করেন। এ সময় অভিযোগের
সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেন।

পরে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. আবুল কালামকে এক মাসের বিনাশ্রম
কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি
পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মো. তানজিল কবির।

উপজেলা
প্রশাসন জানিয়েছে, সঠিক ও যথাযথ জন্ম
ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে এ ধরনের অভিযান
ও কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗