১১ দলীয় জোট জিতলে নাহিদ ইসলাম হবেন মন্ত্রী—ডা. শফিকুর রহমান

১১ দলীয় জোট জিতলে নাহিদ ইসলাম হবেন মন্ত্রী—ডা. শফিকুর রহমান
১১ দলীয় জোট জিতলে নাহিদ ইসলাম হবেন মন্ত্রী—ডা. শফিকুর রহমান
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট জয়লাভ করলে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, তরুণদের হাতেই আগামীর বাংলাদেশের দায়িত্ব তুলে দিতে চান তারা এবং নাহিদ ইসলামদের নেতৃত্বেই দেশ সঠিক গন্তব্যে এগোবে।

তিনি আরও বলেন, অতীতের নেতৃত্বের সততা ও দায়বদ্ধতার ঘাটতির কারণেই দেশ পিছিয়ে ছিল, তবে তরুণ প্রজন্ম সেই শূন্যতা পূরণ করবে। সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে দেখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াত আমির।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗