— বিজ্ঞাপন —

‎মজলিশপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নাছির উদ্দীনকে দেখতে চান এলাকা বাসী ‎

নাছির উদ্দীনের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রবাসী মো. আব্দুল হালিম কাবুল বলেন, “আমার ছোট ভাই নাছির উদ্দীন দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসছে। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে বিভিন্ন সময়ে জেল-জুলুম ও হয়রানির শিকার হতে হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা পরিবারের পক্ষ থেকে তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাই।” ‎
16161
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

‎ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১নং মজলিশপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নাছির উদ্দীনকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান তার পরিবার, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এ লক্ষ্যে তিনি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

‎

— বিজ্ঞাপন —

‎

‎নাছির উদ্দীন  একজন ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি মৈন্দ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মৈন্দ মাদ্রাসার কোষাধ্যক্ষ এবং সাবেক মৈন্দ গ্রীন ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‎

‎বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময়ে তিনি মামলা, জেল-জুলুম ও হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করেন নাছির উদ্দীন।

‎

‎নাছির উদ্দীনের ভাষ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের প্রতি আস্থাশীল সৈয়দ রাকিব দলীয় নেতাকর্মীদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।

‎

‎এ ছাড়া দলীয় কর্মকাণ্ডের অংশ হিসেবে সৈয়দ রাকিব তার পরিবারের উদ্যোগে মজলিশপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে বিভিন্ন সময়ে খাবারের ব্যবস্থা করেছেন বলেও জানান তিনি।

‎এদিকে নাছির উদ্দীনের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রবাসী মো. আব্দুল হালিম কাবুল বলেন, “আমার ছোট ভাই নাছির উদ্দীন দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসছে। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে বিভিন্ন সময়ে জেল-জুলুম ও হয়রানির শিকার হতে হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা পরিবারের পক্ষ থেকে তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাই।”

‎

‎তিনি আরও বলেন, নাছির উদ্দীন দীর্ঘদিন ধরে মজলিশপুর ইউনিয়নের মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। নির্বাচনে প্রার্থী হলে ইউনিয়নবাসীর সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তারা।

‎

‎নাছির উদ্দীন বলেন, “আমি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আমি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

‎

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗