মনের নাগর’ গান নিয়ে আসছেন সালমা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ক্লোজআপ ওয়ান’খ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সংগীত বিষয়ক এই প্রতিযোগিতায় সালমা ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী। কিন্তু ‘ও মোর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে’ গানটি গেয়ে জয় করে নেন শ্রোতা হৃদয়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন নিয়মিত গান করছেন তিনি। পাশাপাশি ব্যস্ত স্টেজে।

 

সম্প্রতি এই গায়িকা নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। শিরোনাম ‘মনের নাগর’। গানটির কথা ও সুর করেছেন এই প্রজন্মের শিল্পী, সুরকার ও গীতিকার স্বাধীন বাবু। গানটির সঙ্গীতায়োজন করেছেন এম এ রহমান। সম্প্রতি গানের ভিডিও নির্মিত হয়েছে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন স্বাধীন বাবু।

 

বিজ্ঞাপন

নতুন গান নিয়ে সালমা বলেন, গানের কথাগুলো সুন্দর। আমার ভালো লেগেছে। স্টেজ মাতানোর জন্য এমন কথামালার গানই প্রয়োজন। আশা করি, গানটি প্রকাশ পেলে সবার ভালো লাগবে।

 

বিজ্ঞাপন

 

স্বাধীন বাবু বলেন, এটি নাচ নির্ভর একটি গান। বেশ যত্ন নিয়ে কাজটি করা হয়েছে। গানটির শুটিং হয়েছে সঙ্গীতশিল্পী সালমার বাড়িতে। শিগগিরই গানটি বাংলাদেশের প্রথম শ্রেণির একটি মিউজিক কোম্পানির ইউটিউবে মুক্তি পাবে।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ