মাছিহাতার সন্তান আমি, সেই দাবীতে আপনারা ধানের শীষে আমাকে ভোট দেবেন: ইঞ্জিনিয়ার  শ্যামল

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, মাছিহাতার সন্তান আমি, আপনাদের সন্তান হিসেবে আমাকে ধানের শীষে ভোট দিন। ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেয়ার অনুরোধ জানান। তিনি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন মরহুমা বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করেছেন।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ, পথসভার মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল।
গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করেন।
পথসভা শেষে তিনি চাঁন্দপুর, কাছাইট, আটলা, হাটখোলা, চিনাইর, চাপুইর, গজাইড়া গজাইড়া’সহ মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় যোগ দেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন ও নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ধানের শীষ মার্কায় ভোট দিতে জনগনকে অনুরোধ করেন।
পথসভা গুলোতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ভাদেশ্বরা ও মাছিহাতায় ভোটের যে নির্বাচনী পথসভা এটা এলে এখানে বলাটা ঠিক হবে না কারণ এখানে আপনারা আমার নিজের লোক। আমার যেমন আপনাদের ওপর দাবি আছে আপনাদেরও আমার ওপর দাবি আছে। বাড়ির মানুষ হিসেবে সন্তান হিসেবে আমাকে ভোট দেবেন। আমার আপনাদের কাছে দাবি আছে।
তিনি বলেন, এলাকার উন্নয়নের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে এলাকার ভাতশালা হয়ে শহরে যাওয়ার ভাদুঘর পর্যন্ত সড়কটির কাজ করবেন এবং গ্রামের সকল রাস্তাগুলো সংস্কার করবেন বলে আশ্বস্ত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ভোটকেন্দ্র যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবার আপনারা আনন্দ মুখর পরিবেশে ভোট দিতে যাবেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ