— বিজ্ঞাপন —

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হাত তুলে মাদককে ‘না’ বলার শপথ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শিক্ষার্থী ও তরুণরা

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ মো. আলী আশরাফ। প্রধান আলোচক ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাইওয়ে সিলেট রিজিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি আবু আসিফ আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন আশুগঞ্জ সার কারখানা কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম. শওকত আলী।
16843
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হাত তুলে মাদককে ‘না’ বলার শপথ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শিক্ষার্থী ও তরুণরা। একই সঙ্গে নিজেদের মাদকমুক্ত রাখা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন তারা। বুধবার (৭ অক্টোবর) আশুগঞ্জ সার কারখানা কলেজ অডিটোরিয়ামে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় এ শপথ গ্রহণ করা হয়।

— বিজ্ঞাপন —

 আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভায়রনমেন্ট অ্যান্ড এগ্রো প্রমোশন অ্যাসোসিয়েশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর ভয়াবহ প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন গঠনমূলক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ মো. আলী আশরাফ। প্রধান আলোচক ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাইওয়ে সিলেট রিজিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি আবু আসিফ আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন আশুগঞ্জ সার কারখানা কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম. শওকত আলী।

 আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মেহেরুন নিছা মেহেরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের জিএম (এডমিন) মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া, সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশীদ এবং আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক। 

পরে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও তরুণরা হাত তুলে মাদককে ‘না’ বলার শপথ নেন। তারা নিজেরা মাদক থেকে দূরে থাকার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা গেলে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক প্রতিরোধ আরও জোরদার করার আহ্বান জানান তারা।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗