‎মৈন্দ তৈয়্যব নগর দরবার শরীফে দুই দিনব্যাপী ৪৮তম ফাতেহা-ই-ইয়াজদহ পালিত।

15359
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

‎ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ এলাকায় অবস্থিত দরবারে- এ -ক্বাদেরিয়া তৈয়্যবিয়া—বাগে তৈয়্যব নগর দরবার শরীফে দুই দিনখানকাহ্ব্যাপী স্যায়্যেদুনা পীরানে পীর দস্তগীর হযরত শেখ সুলতান মীর মহিউদ্দিন সৈয়্যদ আবদুল কাদের জিলানী (রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু)-এর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম এবং মা ছাহেবান (রহমাতুল্লাহি তা‘আলা আলাইহা)-এর ৪৮তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে।

‎

‎এ উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লিদের মিলনমেলায় পরিণত হয়েছে দরবার শরীফ প্রাঙ্গণ।

‎

‎অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, নাত-এ রাসুল (সা.), জিকির-আজকার, মিলাদ মাহফিল, ওয়াজ ও দোয়া-মোনাজাতসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা আধ্যাত্মিক প্রশান্তি ও বরকত কামনা করেন।

‎

‎দরবার শরীফের পক্ষ থেকে  জানান, ফাতেহা শরীফ উপলক্ষে আগত ভক্ত-আশেকান ও মুসল্লিদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত অতিথি ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে পুরো দরবার শরীফ এলাকায় উৎসবমুখর ও ধর্মীয় আবহ বিরাজ করছে।

‎

‎দুই দিনব্যাপী ৪৮ তম এ ধর্মীয় আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় রয়েছেন পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা কারী মোহাম্মদ হাসানুজ্জামান তৈয়্যবী আশরাফী আল-কাদরী, তৈয়্যব নগর দরবার শরীফ মৈন্দ উত্তর পাড়া, মজলিশপুর, সদর ব্রাহ্মণবাড়িয়া ।

‎

‎অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বের সকল মানুষের কল্যাণ কামনা করে দরুদ শরীফ, মিলাদ কিয়াম শরীফ,  জিকির ও বিশেষ মোনাজাত, তবারুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।

‎

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗