মহেশপুরে জামায়াতের নেতা কর্মীদের মিথ্যা মামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মহেশপুর-পথিকটিভি
মহেশপুর-পথিকটিভি
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মোঃ জাহাঙ্গীর আলম: নিরাপরাধ জামায়াত নেতা কর্মীদের মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মহেশপুর জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও মহেশপুর -৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর জামায়াতের উপজেলা আমীর তাজুল ইসলাম, মহেশপুর জামায়াতের উপজেলা নায়েবে আমীর আঃ রব, ফকির আহম্মেদ, সহকারী সেক্রেটারি আমিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য লুৎফর হোসেন, আক্তারুজ্জামান, মমিনুল ইসলাম, আসাদুজ্জামান প্রমুখ।
বক্তারা স্থানীয় প্রশাসনের উদ্দেশ্য করে বলেন,জাফর হত্যা কান্ডে প্রকৃত চারজন আসামি ছাড়া বাকি নেতাকর্মীদের যদি ২৪ ঘন্টার মধ্যে সঠিক তদন্ত করে নিরাপরাধ আসামিদের দ্রুত না ছাড়া হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচী দিবো। এতে করে আমাদেরও নিরাপত্তা থাকবে না আপনাদেরও নিরাপত্তা থাকবে না। মহেশপুর স্থানীয় প্রশাসনের উদ্দেশ্য করে তিনি বলেন একটি রাজনৈতিক দলের চাপে পড়ে তারা জামায়াতের নিরপরাধ নেতাকর্মীদের আসামি করে হয়রানি করেছে। আমরা চাই পুলিশ প্রশাসন সঠিক তদন্তপূর্বক প্রকৃত আসামীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করুক।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহেশপুর উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন (পলাশ)

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ