
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেলযোগে মাদক পরিবহনের সময় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ৮টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে আরোহীদ্বয়ের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নওগাঁ সদর থানার বোয়ালিয়া এলাকার মোর্শেদ আলম (৩২) এবং খাগড়া এলাকার মো. আশিক হোসেন (২২)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এমন অভিযান অব্যাহত থাকলে মাদক কারবার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
