— বিজ্ঞাপন —

মোস্তফাপুর ইউপি কমপ্লেক্স পূর্বের স্থানেই নির্মাণের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন পূর্বের স্থানেই নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা।
42398
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

মোস্তফাপুর ইউপি কমপ্লেক্স পূর্বের স্থানেই নির্মাণের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি পূর্বের নির্ধারিত স্থানেই নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৮অক্টোবর) দুপুর ০১ টা সময় হইতে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে ‘মোস্তফাপুর ইউনিয়নের সর্বস্তরের সাধারণ নাগরিকবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৪ সালে মোস্তফাপুর বাজারে ইউনিয়ন পরিষদের ভবন স্থাপন করা হয়। এরপর থেকে দীর্ঘদিন ধরে ওই স্থান থেকেই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ও সাধারণ মানুষের বিভিন্ন সেবা প্রদান করা হয়ে আসছে। ইউনিয়নের কেন্দ্রীয় অবস্থানে থাকায় সব ওয়ার্ডের মানুষের জন্য জায়গাটি সহজে যাতায়াতযোগ্য ও সুবিধাজনক।সম্প্রতি ইউনিয়ন পরিষদের ভবনটি অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বক্তারা বলেন, পূর্বের স্থানটি ইউনিয়নবাসীর জন্য দীর্ঘদিনের পরিচিত ও সুবিধাজনক হওয়ায় সেখানেই নতুন কমপ্লেক্স ভবন নির্মাণ করতে হবে।

— বিজ্ঞাপন —

তারা আরও বলেন, দ্রুত পূর্বের স্থানেই নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নেওয়া হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে মোস্তফাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মমতাজ আলী মন্ডল, ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজাহার আলী নয়ন, বিএনপি নেতা আবু সাঈদ মন্ডল ও স্থানীয় ব্যক্তিত্ব হাফেজ আজিজুর রহমান সুমনসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

পরে মানববন্ধন শেষে আন্দোলনকারীরা পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, “মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ভবনটি পূর্বের স্থানে বহাল রেখে নতুন কমপ্লেক্স নির্মাণের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗