রমজানজুড়ে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্লাটিনাম হাসপাতালের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা

রমজানজুড়ে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্লাটিনাম হাসপাতালের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
রমজানজুড়ে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্লাটিনাম হাসপাতালের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রমজান মাস জুড়ে আশপাশের বিভিন্ন মাদ্রাসায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছে প্লাটিনাম হাসপাতাল। মাদ্রাসা শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই কর্মসূচির আওতায় প্লাটিনাম হাসপাতালের চিকিৎসক দল বিভিন্ন মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শও দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের জন্য হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণে বিশেষ ছাড় দেওয়ার কথাও জানানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রমজান মাসে মাদ্রাসা শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সুবিধা পেলেও অনেক সময় সঠিক সময়ে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। সেই বিষয়টি বিবেচনায় রেখেই এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে পারেন।

প্লাটিনাম হাসপাতালের চেয়ারম্যান ডা. আব্দুর রহিম এবং ম্যানেজিং ডিরেক্টর ডা. আবুল কালাম আজাদের দিকনির্দেশনায় হাসপাতালের সিইও ডা. সুলতানা তাসনিম এই সচেতনতামূলক স্বাস্থ্য ক্যাম্পেইনের উদ্যোগ নেন।

এ বিষয়ে ডা. সুলতানা তাসনিম বলেন, তাদের লক্ষ্য শুধু চিকিৎসা দেওয়া নয়, বরং কমিউনিটিকে স্বাস্থ্যসচেতন ও সুস্থ রাখা। তিনি বলেন, রমজানের মতো পবিত্র সময়ে এ ধরনের উদ্যোগ মানুষের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। কমিউনিটির মানুষের জন্য নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ছাড়মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ