রাণীশংকৈলে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১

রাণীশংকৈলে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১
রাণীশংকৈলে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুল হক (২৩) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে  পুলিশ। শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে উপজেলার ধুমপুকুর টোটোয়ার মোড় নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। শহিদুল পাশ্ববর্তী হরিপুর উপজেলার মারাধার (উত্তরপাড়া)

গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। থানা সূত্র জানায়, রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হকের নেতৃত্বে এসআই রনি, এএসআই মাহাবুব, এএসআই নয়ন, এএসআই মাজেদুল ও সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুমপুকুর টোটোয়ার মোড় নামক স্থান থেকে মাদক কারবারি শহিদুল হককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে নিষিদ্ধ  ৭৮০ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।

রাণীশংকৈলে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১

রানীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরশেদুল হক জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে মাদক কারবারি রশিদুলকে ৭৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ সকালে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ