রামেকে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৩৮: হাসপাতালে ১৪৯ রোগী ভর্তি

রামেকে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৩৮: হাসপাতালে ১৪৯ রোগী ভর্তি
রামেকে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৩৮: হাসপাতালে ১৪৯ রোগী ভর্তি
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) হাসপাতালে হাম উপসর্গে নতুন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে।

শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হাম সংক্রান্ত নিয়মিত ব্রিফিংয়ে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন করে আরও ২৫ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ১৪৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যা পরিস্থিতির উদ্বেগজনক দিক নির্দেশ করছে।

এদিকে, রাজশাহী সিটি কর্পোরেশন এর প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানিয়েছেন, মহানগরীতে প্রায় আট হাজার শিশুকে হামের টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, রোগীর চাপ সামাল দিতে আইসিইউ বেড বৃদ্ধির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি হামের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রমও শুরু হয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি না করলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ