র‌্যাব-১২ এর অভিযানে বগুড়ায় হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বগুড়া প্রতিনিধি,র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপি এসসি, বগুড়া-এর চৌকস অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ আতিকুর রহমান (৩৯) গ্রেফতার হয়েছেন।

গত ১১ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের দাখিনখান এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে রাকিব মোল্লা (২৮) নামের এক যুবককে কচুক্ষেতের একটি ডোবায় কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম মোল্লা বাদী হয়ে সদর থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত ১৬ নম্বর পলাতক আসামি মোঃ আতিকুর রহমান, পিতা মৃত রমজান আলী, সাং-দাখিনখান, বিশ্বরোড, গাজীপুর—বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় ০১ নম্বর গেট এলাকায় আত্মগোপন করে ছিলেন বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয় র‌্যাব।

পরে ৩ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া-এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, এ ধরনের সন্ত্রাসী ও হত্যাকারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতেই এই কার্যক্রম চলমান রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ