— বিজ্ঞাপন —

লিবিয়ার বেনগাজি নৌঘাঁটির অস্ত্রাগারে বিকট বিস্ফোরণ

লিবিয়ার বেনগাজিতে অবস্থিত একটি নৌঘাঁটির অস্ত্রাগারে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং ঘন ধোঁয়ার মেঘ সৃষ্টি হয়।
Explosion-hits-ammunition-depot-696×342
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২২ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

লিবিয়ার বেনগাজিতে অবস্থিত একটি নৌঘাঁটির অস্ত্রাগারে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বেনগাজির নৌঘাঁটিতে সামরিক সরঞ্জাম ও অস্ত্র মজুত রাখার স্থানে এই তীব্র বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের ভবনগুলোতে কম্পন অনুভূত হয়।

ঘটনার স্থান থেকে আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা কর্মীরা পুরো এলাকা ঘিরে ফেলেন এবং নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রম শুরু করেন।

অস্ত্র ও গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণের পর সেখানে ভয়াবহ আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আগুন নেভাতে লিবিয়ার সিভিল ডিফেন্স টিমকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকালে নৌঘাঁটির অস্ত্রাগারে এই বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

উদ্ধার কাজ নিরবচ্ছিন্ন রাখতে এবং নিরাপত্তার স্বার্থে সাধারণ জনগণকে দুর্ঘটনাস্থলের কাছাকাছি জড়ো হতে নিষেধ করা হয়েছে।

বিস্ফোরণের মূল কারণ এখনও জানা যায়নি। এছাড়া এই ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি।

সূত্র: urdu news

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗