‘শিক্ষকতা না রাজনীতি—একটিই বেছে নিন’—কঠোর বার্তা ডেপুটি স্পিকার কায়সার কামালের

 ‘শিক্ষকতা না রাজনীতি—একটিই বেছে নিন’—কঠোর বার্তা ডেপুটি স্পিকার কায়সার কামালের
 ‘শিক্ষকতা না রাজনীতি—একটিই বেছে নিন’—কঠোর বার্তা ডেপুটি স্পিকার কায়সার কামালের
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

শিক্ষকদের দলীয় রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, কোনো রাজনৈতিক দলের পেছনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া শিক্ষকদের কাজ নয়; তাদের মূল দায়িত্ব শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি স্পষ্ট করে বলেন, “শিক্ষকতা পেশায় থেকে কোনো ধরনের দলীয় রাজনীতি করা যাবে না। রাজনীতি করতে চাইলে আগে শিক্ষকতা ছেড়ে আসতে হবে।” শিক্ষক সমাজের একটি অংশ গত ১০-২০ বছরে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি এটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন।

কায়সার কামাল আরও বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর—তাদের হাতেই তৈরি হয় ভবিষ্যতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাই তাদের উচিত রাজনীতি থেকে সরে এসে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে মনোযোগ দেওয়া।

শিক্ষার মানোন্নয়নের প্রসঙ্গে তিনি নিজের ছাত্রজীবনের উদাহরণ টেনে বলেন, আগে অবকাঠামো কম থাকলেও শিক্ষকদের আন্তরিকতা ছিল বেশি। এখন আধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও সেই মনোভাব ধরে রাখা জরুরি।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে প্রায় ২৪-২৫টি স্কুলের সামনে সেতু নির্মাণ করা হয়েছে। পাশাপাশি দুর্গাপুরে চালু থাকা ‘স্কুল ফিডিং’ কর্মসূচি কলমাকান্দা উপজেলাতেও চালুর উদ্যোগ নেওয়া হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ