সরবরাহ বাড়লেও সিংড়ায় কমছে না শীতকালীন সবজির দাম

সরবরাহ বাড়লেও সিংড়ায় কমছে না শীতকালীন সবজির দাম
সরবরাহ বাড়লেও সিংড়ায় কমছে না শীতকালীন সবজির দাম
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সিংড়া (নাটোর)প্রতিনিধি: নাটোরের সিংড়ার হাটবাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও আলু ছাড়া প্রায় সব সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। ফলে ভরা মৌসুমেও বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, আগাম মৌসুমের সবজি কৃষকের কাছ থেকেই উচ্চ দামে কিনতে হচ্ছে তাদের।

উপজেলার কালিগঞ্জ হাট, বিলদহর হাট, বিয়াশ হাটসহ সিংড়া পৌরহাট ঘুরে দেখা যায়,ফুলকপি: ৭০–৮০ টাকা কেজি পাতাকপি: ৫০–৬০ টাকা কেজি,শিম: ১২০–১৪০ টাকা কেজি,মুলা: ৪০ টাকা কেজি, কাঁচা মরিচ: ১২০–১৪০ টাকা কেজি,শসা: ৫০–৬০ টাকা কেজি,কাঁচা টমেটো: ৮০ টাকা কেজি,ভারত/চায়নার লাল টমেটো: ১২০ টাকা কেজি,ভারতের গাজর: ১২০–১৪০ টাকা কেজি,লাউ: ৪০–৫০ টাকা প্রতি পিস বরবটি: ৪০–৫০ টাকা কেজি,ধনিয়া পাতা: ১৫০–১৬০ টাকা কেজি,করলা: ৭০–৮০ টাকা কেজি,বেগুন: ৮০–১২০ টাকা কেজি (জাতভেদে) পেঁয়াজ: ১০০ টাকা কেজি,আলু: ২০ টাকা কেজি।

সিংড়া বাসস্ট্যান্ডের সকালের বাজারে সবজি বিক্রেতা মো. আকবর আলী বলেন,কিছুদিন আগের টানা বৃষ্টিতে আগাম সবজির অনেক খেত নষ্ট হয়েছে। তাই কৃষকের কাছ থেকেই বেশি দামে কিনতে হচ্ছে আমাদের।

সবজি কিনতে আসা নুরুল ইসলাম নামে এক স্কুলশিক্ষক জানান,এই বছর সবজির দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। গত সপ্তাহে ৬০ টাকা কেজি দরে শিম কিনেছি, আজ কিনলাম ১২০ টাকা। পেঁয়াজ ছিল ৬০ টাকা, এখন ১০০ টাকা। আলু ছাড়া সব কিছুর দামই বেশি। এখন ৫০০ টাকা নিয়েও শুধু সবজি কিনে ব্যাগ ভরানো যাচ্ছে না।

এদিকে সবজির পাশাপাশি শীতকালীন শাকের দামও বেড়েছে। বাজারে মুলা শাক, পালং শাক, লাল শাক, সরিষা শাক, সবুজ শাকসহ বিভিন্ন শাক ২০–৩০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে, যেখানে গত বছর এসব শাক বিক্রি হতো ১০–২০ টাকা আঁটি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ