— বিজ্ঞাপন —

সরাইলে মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ড্রেজারে গ্রামবাসীর হামলা

সরাইলে মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ড্রেজারে গ্রামবাসীর হামলা
সরাইলে মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ড্রেজারে গ্রামবাসীর হামলা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর, কাকরিয়া ও চরকাকরিয়া এলাকায় মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বালু উত্তোলনকারী ড্রেজারে হামলা চালিয়েছেন স্থানীয় গ্রামবাসী। সোমবার (১০ আগস্ট) সকালের  দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মেঘনা নদীর ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে রাজাপুর, কাকরিয়া ও চরকাকরিয়া গ্রামের লোকজন নৌকায় করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নদীতে থাকা বালু উত্তোলনকারী ড্রেজার ও নৌযানের দিকে এগিয়ে যান। একপর্যায়ে তারা ড্রেজারে হামলা চালালে শ্রমিকরা ড্রেজার ও নৌযান নিয়ে দ্রুত ভৈরবের দিকে চলে যান।

স্থানীয়দের দাবি, হামলার নেতৃত্বে ছিলেন রাজাপুর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সায়েদুর রহমান এবং কাকরিয়া ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহের আলী।

— বিজ্ঞাপন —

গ্রামবাসীর অভিযোগ, ভৈরব উপজেলার একটি বালু উত্তোলনকারী সিন্ডিকেট ভৈরব অংশে জলমহাল ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার চরকাকরিয়া এলাকার নদীসীমা থেকেও বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীরবর্তী রাজাপুর, কাকরিয়া ও চরকাকরিয়া গ্রামগুলো নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে।

স্থানীয়রা জানান, অব্যাহতভাবে বালু উত্তোলন করা হলে নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি তীরবর্তী বসতবাড়ি ও কৃষিজমি ভাঙনের কবলে পড়তে পারে। তাই দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে নদী থেকে বালু উত্তোলনের বৈধতা ও ইজারার সীমানা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗