সরাইলে মেধাবী শিক্ষার্থীরা পেলো এস এন তরুণ দে’র পক্ষ থেকে নতুন বই

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একাদশ ও দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এন তরুণ দে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২ টায় সরাইল সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক আয়োজনে বেশ ক’জন মেধাবী শিক্ষার্থী’র হাতে নতুন বই তোলে দেন তিনি।

জানা গেছে, অর্থের অভাবে সরাইল-আশুগঞ্জের কোনো
মেধাবী শিক্ষার্থী যেনো পিছিয়ে না পরে সে-ই লক্ষ্যে সাধ্যমতো তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন এস এন তরুণ দে। এরই ধারাবাহিকতায় আজকের এই বই বিতরণ।

এসময় উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। তিনি বলেন, বই মূলত বিদ্যার মুখ্য অস্ত্র। বিএনপির জাতীয় পর্যায়ের নেতা বাবু এস এন তরুণ দে’র এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি তার ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।

বই বিতরণ অনুষ্ঠানে এস এন তরুণ দে বলেন, আজকের শিক্ষার্থী আগামীর বাংলাদেশ। এখান থেকেই তৈরি হবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব। ছাত্রজীবনে আমি নিজে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তা-ই আমি সাধ্যমতো শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের চলার পথ সহজ করার চেষ্টা করে যাচ্ছি। আমি চাই শিক্ষার্থীদের সকলেই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করুক এবং পরবর্তী প্রজন্মের সুখে-দুঃখে আমাদের মতো’ই পাশে থাকুক

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ