নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামে রত্নগর্ভা আনোয়ারা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় রাজাপুর গ্রামের আনোয়ারা জামির উদ্দিন হাইস্কুলের অডিটোরিয়ামে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মরহুমা আনোয়ারা বেগমের কর্মময় জীবন স্মরণ করেন এবং পরিবার, সমাজ ও শিক্ষাবিস্তারে তাঁর অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. মনিরুল হক। বিশেষ আলোচক ছিলেন ইনার সার্কুলার রোড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক সেলিম। আনোয়ারা জামির উদ্দিন হাইস্কুলের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।
সরাইলে রত্নগর্ভা আনোয়ারা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
শুক্রবার, ২৭ জুন ২০২৫
“৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়েছি” — রুমিন ফারহানার দৃপ্ত ঘোষণা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৫
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।