সরাইলে ৩০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

সরাইলে ৩০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেফতার
সরাইলে ৩০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেফতার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি │ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

রবিবার (২০ অক্টোবর ২০২৫ খ্রি.) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে সরাইল থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ এলাকা থেকে রবি দাস (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রবি দাসের পিতা মৃত রাজ মোহন রবি দাস। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মলাইশ গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানের সময় রবি দাসের হেফাজত হতে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ