— বিজ্ঞাপন —

সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমবে ৪০ কিলোমিটার দূরত্ব

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বহুল প্রত্যাশিত সরাইল-নাসিরনগর-লাখাই (আর-২২০) আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে
সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমবে ৪০ কিলোমিটার দূরত্ব
সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমবে ৪০ কিলোমিটার দূরত্ব
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বহুল প্রত্যাশিত সরাইল-নাসিরনগর-লাখাই (আর-২২০) আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নাসিরনগর কলেজ মোড়ে আয়োজিত অনুষ্ঠানে সড়কটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম. এ. হান্নান।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নাসিরনগর সরকারি কলেজ মাঠে সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মোফাজ্জল হায়দার চৌধুরী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হান্নান বলেন, সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কটি নির্মাণ হলে নাসিরনগরসহ আশপাশের এলাকার সঙ্গে সিলেট অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে। এতে সিলেটের সঙ্গে সড়কপথের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে আসবে। পাশাপাশি সময় ও জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে পরিবহন ব্যয় কমবে।

— বিজ্ঞাপন —

তিনি আরও বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা একটি এলাকার শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলে। নতুন সড়কটি চালু হলে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ অনেকটাই কমবে এবং স্থানীয় মানুষের যাতায়াত আরও সহজ হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরজুল ইসলাম সিরজ।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফান উদ্দিন, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো. রমজান আলী, সড়ক ও জনপথ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, জেলা বিএনপির উপদেষ্টা ইব্রাহিম ভূঁইয়া রেনু এবং সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।

সওজের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় নাসিরনগর অংশে প্রায় ৩৯৬ কোটি টাকা ব্যয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের ২৫ কিলোমিটার অংশ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সড়কটি বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও সিলেট অঞ্চলের মধ্যে সড়ক যোগাযোগ আরও কার্যকর হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে এর প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗