সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান: ১২শ লিটার ডিজেল উদ্ধার

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান: ১২শ লিটার ডিজেল উদ্ধার, জরিমানা
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান: ১২শ লিটার ডিজেল উদ্ধার, জরিমানা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানকে জরিমানাও করা হয়।

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার প্রমান্দকাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়লের বাড়ি থেকে প্রায় ১ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু জানান, অবৈধভাবে জ্বালানি মজুতের প্রমাণ পাওয়ায় চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা ছয় ব্যারেল ডিজেল জব্দ করে কালিগঞ্জ থানার ওসির জিম্মায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা ডিজেল উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে অভিযানের বিষয়ে ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল দাবি করেন, তার প্রায় এক হাজার বিঘা মাছের ঘের রয়েছে এবং সেচ কাজের জন্য ডেকু মেশিন ব্যবহার করা হয়। এসব কাজে ব্যবহারের জন্যই তিনি বিভিন্ন উৎস থেকে ডিজেল সংগ্রহ করে রেখেছিলেন।

তবে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, অনুমোদন ছাড়া এভাবে বিপুল পরিমাণ জ্বালানি মজুত করা আইনত দণ্ডনীয় অপরাধ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ