সিংড়ায় কচুরিপানা পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন ইউএনও

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সিংড়া (নাটোর) প্রতিনিধি,নাটোরের সিংড়া উপজেলার বিলদহর ব্রীজের নিচে আত্রাই নদীতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

নৌকা চলাচল, মৎস্যজীবি ও কৃষকের সুবিধার জন্য পানির প্রবাহ নিশ্চিত করতে প্রায় দেড় কিলোমিটার নদীর কচুরিপানা পরিষ্কার করেন ইউএনও।

উপজেলা পরিষদের অর্থায়নে গত ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত তিনদিনে পরিষ্কার করা হয় কচুরিপানার স্তুপ।

স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে আত্রাই নদীর বিলদহর ব্রীজের কচুরিপানার স্তুপ জমে ছিল। এতে করে নৌকা চলাচল, কৃষকের ফসল ঘরে তোলা ও মৎস্যজীবিদের মাছ শিকারে বাধাগ্রস্ত হচ্ছিল। কচুরিপানা পরিষ্কার করে নদীর পানি প্রবাহ নিশ্চিত করার জন্য এ এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল। বিষয়টি ইউএনও মহোদয়ের নজরে আসলে তিনি পরিস্কার করার উদ্যোগ গ্রহণ করেন।

সে দাবি বাস্তবায়নে ইউএনও মাজহারুল ইসলাম উপজেলা পরিষদের অর্থায়নে দেড় কিলোমিটার নদীর কচুরিপানা পরিষ্কার করতে নিজে দাঁড়িয়ে থেকে শ্রমিক দিয়ে কাজ শুরু করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম বলেন, এ নদীতে সারাবছর নৌকা চলাচল করতো। কিন্তু এ বছর নদীতে পানি আসার সময় কচুরিপানা জমে যাওয়ার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে নৌকা চলাচলসহ এ এলাকার লোকজন বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়। ইউএনও মহোদয়ের উদ্যোগে এখন পরিস্কার হয়েছে। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক সরদার বলেন, এই নদী দিয়ে আত্রাই, সিংড়া হয়ে পাবনা যাতায়াত করা যায়। কয়েক মাসে কচুরিপানার জন্য নৌকা চলাচলে বাধাগ্রস্ত হয়। সিংড়ার ইউএনও মহোদয় আমাদের দুঃখের কথা শুনেছেন। তিনি উদ্যোগ নিয়ে নদীর কচুরিপানা পরিস্কার করে দিয়েছেন। এ অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হয়েছে। এলাকাবাসী হিসেবে আমরা খুবই আনন্দিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, বিলদহর এলাকায় আত্রাই নদীর প্রায় দেড় কিলোমিটার কচুরিপানার স্তুপ জমেছিল। এতে করে অত্র এলাকার মানুষের দূর্ভোগ বেড়ে যায়। বিষয়টি জানার পর সরেজমিনে পরিদর্শন করি এবং স্থানীয়দের সহযোগিতায় উপজেলা পরিষদের অর্থায়নে তিন দিনে শ্রমিক দিয়ে কচুরিপানার স্তুপ পরিস্কার করেছি। নদীর পানি প্রবাহ এখন স্বাভাবিক হয়েছে। নৌকা চলাচলসহ জনদূর্ভোগ লাঘব হয়েছে।

নদীর পানির প্রবাহ নিশ্চিত করায় এলাকার কৃষক, মৎস্যজীবি থেকে সব পর্যায়ের লোকজনের প্রশংসায় ভাসছেন ইউএনও মাজহারুল ইসলাম।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ