সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বকনা গরু বিতরণ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সিংড়া (নাটোর) প্রতিনিধি,নাটোরের সিংড়ায় ৩৯ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ মে) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বকনা গরু বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মো. ইউনুস আলী প্রমুখ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ