সিংড়ায় অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল প্রদান

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ২০০টি ছাগল এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রত্যেক পরিবারকে ২টি করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এবং ৫টি করে ফ্লোর ম্যাট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশফিকুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিঠুন কুণ্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, এই ধরনের সহায়তা ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারগুলোর আত্মনির্ভরশীলতা বাড়াতে সহায়ক হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ