সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

জেলা প্রতিনিধি(নওগাঁ),জেলার পত্নীতলা উপজেলার কলনিপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জুন) সকালে ৮টার সময় জামাত শুরু হয় এবং ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান। এই জামাতে জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ভ্যানে, সাইকেল ও মোটরসাইকেলে আসেন অংশগ্রহণের জন্য। পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী ও জয়পুরহাট থেকেও মুসল্লিরা ভিড় জমিয়েছেন।

জামাতে পুরুষদের সঙ্গে নারীরাও নামাজ আদায়ে অংশ নেন, যা স্থানীয় সামাজিক বন্ধুত্ব ও ঐক্যের পরিচয় বহন করে। নামাজ শেষে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী পশু কোরবানি সম্পন্ন হয়।

স্থানীয় আয়োজক কমিটির সভাপতি জানান, গত ১০ বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত পড়ানো এবং ঈদ উদযাপন করছেন। তিনি বলেন, “আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে ঈদ উদযাপন করি, এভাবেই ধর্মীয় ঐতিহ্য রক্ষা পাচ্ছে।”

পত্নীতলার বাসিন্দারা জানান, সৌদি আরবের রীতি অনুসরণ করে ঈদ উদযাপন করা তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি এবং ঐক্য আরও শক্তিশালী করেছে। তারা আশা করেন এই ঐতিহ্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ