হত্যা-সহিংসতার রাজনীতির’ প্রতিবাদে বিএনপিকে লাল কার্ড দেখাল রাবি শিক্ষার্থীরা

হত্যা-সহিংসতার রাজনীতির’ প্রতিবাদে বিএনপিকে লাল কার্ড দেখাল রাবি শিক্ষার্থীরা
হত্যা-সহিংসতার রাজনীতির’ প্রতিবাদে বিএনপিকে লাল কার্ড দেখাল রাবি শিক্ষার্থীরা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রাজশাহী:  শেরপুরে জামায়াত নেতাকে হত্যা, নারীদের ওপর হামলা এবং দেশব্যাপী নৈরাজ্যের অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিএনপির নির্বাচনী জনসমাবেশে অংশ নিতে দলের চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা–রাজশাহী মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন রাবির নির্বাচিত সিনেট সদস্য ফাহিম রেজা। কর্মসূচিতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

ফাহিম রেজা বলেন, “বিএনপি রাজনীতিতে একের পর এক ফাউল করে যাচ্ছে। বিরোধী দল ও নারীদের ওপর হামলা, এমনকি নির্বাচনকে ঘিরে হত্যার ঘটনাও ঘটেছে। এসব নীতিবহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই আমরা লাল কার্ড দেখিয়েছি।”

রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক সাকিব বলেন, “জুলাই বিপ্লবের পর আমরা যে সুস্থ রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি ও সহিংসতা তা ভেঙে দিয়েছে। বিদেশে থাকা শীর্ষ নেতার নতুন পরিকল্পনার ঘোষণার বিপরীতে দেশে পুরনো সহিংস রাজনীতিই চলছে।”

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা নির্বাচনকে সহিংসতামুক্ত ও নিরাপদ করতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ