হবিগঞ্জে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, শীতবস্ত্র পেল এক হাজার দুস্থ

হবিগঞ্জে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, শীতবস্ত্র পেল এক হাজার দুস্থ
হবিগঞ্জে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, শীতবস্ত্র পেল এক হাজার দুস্থ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার : তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হবিগঞ্জ জেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনী। রোববার (১১ জানুয়ারি) সকালে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবিক এই কর্মসূচির মাধ্যমে এক হাজার শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র ও অসহায় কয়েকটি পরিবারের মাঝে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল। এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, শীতকাল কিংবা যে কোনো মানবিক সংকটে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে এই ধরনের কার্যক্রম নিয়মিত চালু রয়েছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সিলেট অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে খুশি ও সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা সেনাবাহিনীর এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। সেনাবাহিনী সূত্র জানায়, চলমান শীত মৌসুমে সিলেট বিভাগের অন্যান্য জেলাতেও শীতার্ত মানুষের মাঝে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের যেকোনো দুর্যোগ, সংকট ও মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ