রাজধানীর হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে।
হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
আল-আকসা মসজিদে দুই লাখ মুসল্লির তারাবি: রমজানের ২৬তম রাতে ইবাদতে মুখর জেরুজালেম
সোমবার, ১৬ মার্চ ২০২৬
অস্ত্র মামলা হতে খালাস পেলেন ঘিওর প্রেসক্লাবের সহ-সভাপতি
শনিবার, ২৮ জুন ২০২৫

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।