হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন, স্থিতিশীলতার অপেক্ষায় চিকিৎসকরা

হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন, স্থিতিশীলতার অপেক্ষায় চিকিৎসকরা
হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন, স্থিতিশীলতার অপেক্ষায় চিকিৎসকরা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার করানো প্রয়োজন। তবে অস্ত্রোপচারের আগে তাঁর শারীরিক অবস্থা সম্পূর্ণভাবে স্থিতিশীল হওয়ার অপেক্ষা করা হচ্ছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত ওই বিবৃতিতে হাদির শারীরিক অবস্থার সর্বশেষ হালনাগাদ তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি নিতে হলে প্রথমে শরীরকে পুরোপুরি স্থিতিশীল করতে হবে। বর্তমানে চিকিৎসকদের মূল লক্ষ্য হলো শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। মস্তিষ্ক ছাড়া তাঁর শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয় এবং বর্তমানে তিনি সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইনকিলাব মঞ্চ জানায়, প্রয়োজন হলে সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্যে তাঁর পরবর্তী চিকিৎসা করানো হতে পারে। এ ছাড়া শরিফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে।

 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ