হালিশহর থানার রাস্তা এই মুহুর্তে মরন ফাঁদ। পরিত্রাণের কোন উদ্যোগ নাই কর্তৃপক্ষের

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

চট্টগ্রাম, হালিশহর,

চট্টগ্রাম হালিশহর থানার সামনে থেকে শুরু করে ফইল্যাতলি বাজার ব্রিজ পর্যন্ত রাস্তার যে ভয়ংকর অবস্থার সৃষ্টি হয়েছে তা দেখা মাত্র যে কারো কাছেই মনে হচ্ছে যেকোন সময় রাস্তা পুরোপুরি চলে যাবে খালের ভেতর।
এই পরিস্থিতিতে যেখানে জরুরি ব্যবস্থা নেয়া দরকার, সেখানে সিটি করপোরেশন বা যথাযথ কর্তৃপক্ষের কোন রকমের ইতিবাচক উদ্যোগ নজরে পড়ছেনা।
অত্র এলাকার হাজার হাজার জনগণের একমাত্র পথ এই রাস্তা দিয়ে স্কুল বাজার সহ এলাকা থেকে বের হবার গুরুত্বপূর্ণ এক পথ, যে হারে ফাটল দেখা দিয়েছে তা প্রতি মুহূর্তে ফাটলের পরিমাণ বাড়ছে, হালিশহর থানার এক কর্মকর্তা রাস্তার এই ভয়ংকর অবস্থা দেখে তার নিজের ব্যক্তিগত উদ্যোগে রাস্তা বন্ধ করে দিয়েছেন, যেখানে এটা সরকারের পক্ষথেকে তাদের নিদিষ্ট কর্তৃপক্ষ এসে এটা বন্ধ করে যাবার কথা, প্রতিদিন বিভিন্ন যায়গা থেকে লোকজন এসে দেখে যাচ্ছেন রাস্তার এই বেহাল অবস্থা। অনেক গণমাধ্যমে ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রচার প্রচারণা চালিয়েও কোন সুরাহা মিলছেনা।
অনেক বড় দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে এই মুহুর্তে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ