ঢাকায় ডিবির অভিযানে ৩ চাইনিজ নাগরিক গ্রেফতার, ৩৬৩টি আইফোন ও বিদেশি মদ উদ্ধার

লেখক: জিহাদুল ইসলাম (জিহাদ)
প্রকাশ: ৪ মাস আগে
ঢাকায় ডিবির অভিযানে ৩ চাইনিজ নাগরিক গ্রেফতার, ৩৬৩টি আইফোন ও বিদেশি মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো-১। তান জিয়ান (TAN JIAN) ২। উ জুন (WU JUN) ও ৩। ডং হংওয়েই (DONG HONGWEI)।

ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) বিকাল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় গোপন সূত্রের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে চীনা নাগরিক তান জিয়ানকে ৫৮টি আইফোনসহ গ্রেফতার করে। পরবর্তীতে একই তারিখ আনুমানিক ০৫:৩০ ঘটিকায় খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-১ এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে উ জুন ও ডং হংওয়েইকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে আরও ৩০৫টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, নগদ ২৬ হাজার টাকা ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ঢাকায় ডিবির অভিযানে ৩ চাইনিজ নাগরিক গ্রেফতার, ৩৬৩টি আইফোন ও বিদেশি মদ উদ্ধার

ঢাকায় ডিবির অভিযানে ৩ চাইনিজ নাগরিক গ্রেফতার, ৩৬৩টি আইফোন ও বিদেশি মদ উদ্ধার

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃতরা দামি ব্রান্ডের মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ নানা উপায়ে বাংলাদেশে নিয়ে আসে এবং সংযুক্ত করে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। এই চক্রের সাথে স্থানীয় কিছু অসাধু মোবাইল ফোন ব্যবসায়ীরাও জড়িত রয়েছে। তাদেরও সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।