বিজয়নগরে পুলিশের টানা অভিযানে ১১৮০ ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৫

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
বিজয়নগরে পুলিশের টানা অভিযানে ১১৮০ ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পৃথক তিনটি অভিযানে ১ হাজার ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার হরষপুর ইউনিয়নের পাচগাঁও এলাকায় অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজয়নগরে পুলিশের টানা অভিযানে ১১৮০ ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৫

বিজয়নগরে পুলিশের টানা অভিযানে ১১৮০ ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৫

এরপর একই দিন রাত ২টা ৫০ মিনিটে ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় আরেকটি অভিযানে আরও একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট।

এছাড়া সকাল ১১টা ২৫ মিনিটে চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় পরিচালিত আরেক অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

বিজয়নগরে পুলিশের টানা অভিযানে ১১৮০ ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৫

বিজয়নগরে পুলিশের টানা অভিযানে ১১৮০ ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৫

গ্রেফতারকৃতরা হলেন—১) শফিকুল ইসলাম শহিদুল (৪৫), সাং আমলাপাড়া, থানা ভৈরব, জেলা কিশোরগঞ্জ। ২) মো. সুমন মিয়া (৩৭), সাং মেরাশানী, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। ৩) মোছা. হাজেরা আক্তার (৩০), সাং নলগড়িয়া (গুচ্ছগ্রাম)।
৪) মোছা. রত্না আক্তার (১৯), সাং নলগড়িয়া (গুচ্ছগ্রাম)। ৫) মো. শরীফ আহম্মেদ (২২), সাং কাশিনগর (হারুন মিয়ার বাড়ি), থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। এ ঘটনায় বিজয়নগর থানায় পৃথক তিনটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।