নিরাপত্তার চাদরে মোড়া অমর একুশে বইমেলা, ৩০০ সিসিটিভি ও ২৪ ঘণ্টা নজরদারিতে প্রস্তুত পুলিশ

নিরাপত্তার চাদরে মোড়া অমর একুশে বইমেলা, ৩০০ সিসিটিভি ও ২৪ ঘণ্টা নজরদারিতে প্রস্তুত পুলিশ
নিরাপত্তার চাদরে মোড়া অমর একুশে বইমেলা, ৩০০ সিসিটিভি ও ২৪ ঘণ্টা নজরদারিতে প্রস্তুত পুলিশ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বহুল প্রতীক্ষিত অমর একুশে বইমেলার পর্দা উঠছে আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার। তিনি জানান, বইমেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা তদারকি করা হবে। মাঠে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম দায়িত্ব পালন করবে।

মেলায় প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।

মেলা চলাকালে দিন ও রাতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। টিএসসি, দোয়েল চত্বর ও হাকিম চত্বরে থাকবে তিনটি ডাইভার্সন পয়েন্ট, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বই স্টলে আছে কিনা সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখবে পুলিশ। একই সঙ্গে সম্ভাব্য বিশৃঙ্খলা বা মব পরিস্থিতি এড়াতেও প্রস্তুত রয়েছে নিরাপত্তা বাহিনী।

তবে এখনও মেলার সব স্টল পুরোপুরি প্রস্তুত হয়নি। শেষ মুহূর্তের প্রস্তুতি চললেও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই শুরু হবে বাঙালির প্রাণের এ বই উৎসব।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ