জাটকা ধরায় অভিযান: চাঁদপুরে ১৭ জেলে জরিমানা, জাল পুড়িয়ে ধ্বংস

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ মাস আগে
জাটকা ধরায় অভিযান: চাঁদপুরে ১৭ জেলে জরিমানা, জাল পুড়িয়ে ধ্বংস

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে ১৭ জেলেকে চার হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে কোস্টগার্ড স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক এই দণ্ডাদেশ দেন।

সোমবার বিকেল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত আখনেরহাট, হরিণা ঘাট, বহরিয়া, মিনি কক্সবাজার ও টিলাবাড়িসহ বিভিন্ন পয়েন্টে টাস্কফোর্স অভিযান চালিয়ে জাটকা ধরার সময় জেলেদের হাতেনাতে আটক করে।

অভিযানকালে জব্দ করা হয় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা। পরে জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস পদ্মা-মেঘনার নির্ধারিত এলাকায় মাছ ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • জাটকা ধরায় অভিযান: চাঁদপুরে ১৭ জেলে জরিমানা
  • জাল পুড়িয়ে ধ্বংস