কাউতলীতে পৃথক অভিযানে ডাকাতি মামলার আসামি ও মাদকসেবীসহ ৬ জন গ্রেপ্তার

1000049546
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে পাঁচজন এবং ডাকাতির প্রস্তুতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মাদক সেবনের দায়ে আটক পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার কাউতলী পূর্বাশা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।

আটকরা হলেন—কাউতলী পূর্বাশা এলাকার ইজু মোল্লার ছেলে সাইফুল ইসলাম (২০), মৃত সুন্দর আলীর ছেলে নুর আলম (৪০), মৃত মুসা মিয়ার ছেলে মনা মিয়া (৫৫), শামসুল হকের ছেলে সাজ্জাদ হোসেন (২৫) এবং শফিক মিয়ার ছেলে রানা মিয়া (৩৮)।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান মাদক সেবনের অপরাধে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজা পরোয়ানামূলে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে পৃথক আরেক অভিযানে কাউতলী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল মান্নান ওরফে মান্না (২৪)কে গ্রেপ্তার করা হয়। 

তিনি একই এলাকার আব্দুল হান্নানের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় দায়ের হওয়া একটি মামলা (নং-৪(৯)২৬) রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ