সীমান্তবর্তী স্যার ক্রিক সমুদ্রসীমা থেকে চারজন পাকিস্তানি জেলেকে গ্রেফতার করেছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। এ সময় তাদের একটি মাছ ধরার নৌকাও আটক করা হয়েছে বলে জানা গেছে।
পাকিস্তানের ফিশার ফোক ফোরাম জানিয়েছে, বিএসএফ সদস্যরা স্যার ক্রিক জলসীমা থেকে অভিযান চালিয়ে গত দিন ওই চার জেলেকে আটক করে। আটককৃত জেলেদের সবার বাড়ি সিন্ধু প্রদেশের সুজাওয়াল জেলার উপকূলীয় এলাকা ছাছ জাহান খানে।
গ্রেফতার করা জেলের পরিচয় জানা গেছে। তারা হলেন—আব্দুল কাদের থামুর, মুহাম্মদ মুসা, আসগর থামুর এবং এহসান জত। একই সঙ্গে বিএসএফ আরিফ থিমুরের মালিকানাধীন একটি ফাইবার ফিশিং বোট নিজেদের হেফাজতে নিয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষের দাবি, এই জেলেরা অবৈধভাবে ভারতের জলসীমায় প্রবেশ করার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। সীমান্ত লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী স্যার ক্রিক এলাকায় দীর্ঘদিনের জলসীমা বিরোধ রয়েছে। অনির্ধারিত ও বিতর্কিত এই সামুদ্রিক সীমানার কারণে প্রায়শই দুই দেশের জেলেদের একে অপরের সীমান্ত রক্ষীদের হাতে আটক হতে দেখা যায়।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।