WEFA-এর উদ্যোগে শিবগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ এমপি ডা. মাওলানা কেরামত আলীর অংশগ্রহণ

WEFA-এর উদ্যোগে শিবগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ
WEFA-এর উদ্যোগে শিবগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরিব, দুস্থ ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) বিকেল ২টা ৫০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ একাডেমি প্রাঙ্গণে তুরস্কভিত্তিক মানবিক সংস্থা WEFA-এর উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-1 (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মাওলানা কেরামত আলী। তিনি প্রায় ১৪০ থেকে ১৫০ জন অসহায়, দুস্থ ও এতিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ বাবুল হোসেন, শিবগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আব্দুর রউফ, তুরস্কের তিনজন খাদ্য বিতরণ প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

অনুষ্ঠানে বক্তারা রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান। উপকারভোগী পরিবারগুলো এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ