আন্তর্জাতিক ডেস্ক: ২৪ নভেম্বর ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন
এনভিডিয়ার সঙ্গে জড়িত একটি কেলেঙ্কারির ঘটনার জেরে সিঙ্গাপুরভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিড লিমিটেডকে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করা থেকে নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছে ওয়াশিংটন।
মার্কিন বাণিজ্য বিভাগ সোমবার এক ঘোষণায় নিশ্চিত করেছে যে, মেগাস্পিড লিমিটেডকে এমন একটি এনটিটি তালিকায় যুক্ত করা হচ্ছে যার ফলে প্রতিষ্ঠানটি আমেরিকায় পণ্য ক্রয় বা বিক্রয় করতে পারবে না।
মেগাস্পিড মূলত একটি ডেটা সেন্টার উন্নয়নকারী প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, তিনি চীনের হয়ে স্পাই বা চরের কাজ করছিলেন এবং একই সময়ে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার ব্যক্তিগত ও প্রেমের সম্পর্ক ছিল।
এই সম্পর্কের ঘটনাটি প্রকাশ্যে আসার পর মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিয়ে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা ও নজরদারি শুরু করেন। একই সঙ্গে মেগাস্পিড এনভিডিয়ার তৈরি উন্নত মানের এআই কম্পিউটার চিপ চীনে পাচার করছে কি না, তা নিয়ে মার্কিন প্রশাসনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়।
বাণিজ্যিক এই নিষেধাজ্ঞার মাধ্যমে প্রযুক্তিখাতে চীনা প্রভাব ও চিপ পাচার রোধে আরও কঠোর অবস্থান নিচ্ছ আমেরিকা। মেগাস্পিডের ওপর আনা এসব অভিযোগের পর নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত আরও জোরদার করেছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।