— বিজ্ঞাপন —

এনভিডিয়া কেলেঙ্কারিতে চীনা সংযোগের অভিযোগ: সিঙ্গাপুরভিত্তিক এআই সংস্থা মেগাস্পিডকে নিষিদ্ধ করছে আমেরিকা

আমেরিকায় ব্যবসা করার ক্ষেত্রে সিঙ্গাপুরভিত্তিক এআই প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ।
এনভিডিয়া কেলেঙ্কারিতে চীনা সংযোগের অভিযোগ: সিঙ্গাপুরভিত্তিক এআই সংস্থা মেগাস্পিডকে নিষিদ্ধ করছে আমেরিকা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২৪ নভেম্বর ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন

এনভিডিয়ার সঙ্গে জড়িত একটি কেলেঙ্কারির ঘটনার জেরে সিঙ্গাপুরভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিড লিমিটেডকে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করা থেকে নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন বাণিজ্য বিভাগ সোমবার এক ঘোষণায় নিশ্চিত করেছে যে, মেগাস্পিড লিমিটেডকে এমন একটি এনটিটি তালিকায় যুক্ত করা হচ্ছে যার ফলে প্রতিষ্ঠানটি আমেরিকায় পণ্য ক্রয় বা বিক্রয় করতে পারবে না।

— বিজ্ঞাপন —

মেগাস্পিড মূলত একটি ডেটা সেন্টার উন্নয়নকারী প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, তিনি চীনের হয়ে স্পাই বা চরের কাজ করছিলেন এবং একই সময়ে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার ব্যক্তিগত ও প্রেমের সম্পর্ক ছিল।

এই সম্পর্কের ঘটনাটি প্রকাশ্যে আসার পর মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিয়ে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা ও নজরদারি শুরু করেন। একই সঙ্গে মেগাস্পিড এনভিডিয়ার তৈরি উন্নত মানের এআই কম্পিউটার চিপ চীনে পাচার করছে কি না, তা নিয়ে মার্কিন প্রশাসনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়।

বাণিজ্যিক এই নিষেধাজ্ঞার মাধ্যমে প্রযুক্তিখাতে চীনা প্রভাব ও চিপ পাচার রোধে আরও কঠোর অবস্থান নিচ্ছ আমেরিকা। মেগাস্পিডের ওপর আনা এসব অভিযোগের পর নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত আরও জোরদার করেছে।

সূত্র: BBC World (English)
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗