ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা-য় ব্যাটারিচালিত অটোরিকশায় মাদক পরিবহনের সময় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল ২০২৬) বিকাল ৫টা ৩৫ মিনিটে আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ১নং মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে। পরে তল্লাশি চালিয়ে অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—নুরনবী (২১) ও হাসান মিয়া (২৫)। তাদের উভয়ের বাড়ি আখাউড়া উপজেলার মোগড়া সওদাগর পাড়া এলাকায়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় আখাউড়া থানা পুলিশ একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।স্থানীয়দের মতে, সীমান্তঘেঁষা এই এলাকায় মাদক পাচার রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকলে অপরাধ অনেকটাই কমে আসবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।