আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান গ্রেফতার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কুড়িগ্রাম প্রতিনিধি,রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে আওয়ামী লীগ থেকে এমপি পদপ্রার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে পল্লবীর কালশি সেকশন-১২, ই-ব্লকের ৯/১ নম্বর রোডের ৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাকসেদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপ-পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের একটি দল বাসার মালিকের অনুমতি নিয়ে নিচতলার একটি ফ্ল্যাটে প্রবেশ করে। বাড়ির দারোয়ানের সহায়তায় ফ্ল্যাটের দরজা খোলার পর আবু সুফিয়ানকে সেখানে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম ও পরিচয় নিশ্চিত করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অর্থায়নের অভিযোগ রয়েছে। পাশাপাশি তিতাস গ্যাস অফিসের প্রায় ১,২০০ কোটি টাকার আত্মসাতের মামলায়ও তিনি অভিযুক্ত।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।আজ ৪জুন বুধবার সকাল ১১টায় আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

এই গ্রেফতারকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আইন অনুযায়ী তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ