আশুগঞ্জে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ

আশুগঞ্জে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ
আশুগঞ্জে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেটকার সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ভেতর থেকে ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে গ্রেফতারকৃত আসামি হলেন— মো. সাইফুল ইসলাম (২৬)। তিনি শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার চরজালালপুর এলাকার জাকির কাজী কান্দির বাসিন্দা। তার পিতার নাম সফি মোল্লা এবং মাতার নাম নূর খাতুন।

পুলিশ জানায়, এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ