আশুগঞ্জে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী গ্রেফতার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। সোমবার (২০ অক্টোবর) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজার পূর্ব দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আশুগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকস টিম টোলপ্লাজার ২০ গজ পূর্বদিক থেকে দুই মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১৪০ (একশত চল্লিশ) বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত ফেন্সিডিল ও পিকআপ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১। রহমত আলী (৩৮), পিতা: মোঃ ফয়েজ আলী, মাতা: মনোয়ারা বেগম, গ্রাম: দক্ষিণ ভোরদেহ (ওয়ার্ড নং-০৬), থানা: কোম্পানীগঞ্জ, জেলা: সিলেট।
২। মোঃ রাসেল (২১), পিতা: মোঃ খোরশেদ মিয়া, মাতা: আনোয়ারা বেগম, গ্রাম: কাঠালবাড়ি (ওয়ার্ড নং-০৭), থানা: কোম্পানীগঞ্জ, জেলা: সিলেট।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদক নির্মূলে আশুগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক ব্যবসা নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ