আশুগঞ্জে সিলিন্ডার গ্যাস সংকট, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আশুগঞ্জ সংবাদদাতা.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর বাজারসহ বিভিন্ন বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগ উঠেছে। এতে সাধারণ ভোক্তাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সরেজমিনে তালশহর বাজার ঘুরে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সিলিন্ডার গ্যাস বাজারজাতকারী প্রতিষ্ঠান ওমর ফারুক গ্যাস হাউস সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করছে। সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা হলেও ওই পরিবেশকের মাধ্যমে ওমেরা ব্র্যান্ডের সিলিন্ডার বিক্রি করা হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায়।

চলতি জানুয়ারি মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে ১ হাজার ৩০৬ টাকা। এর আগে ডিসেম্বর ২০২৫ মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা, অর্থাৎ জানুয়ারিতে দাম বেড়েছে ৫৩ টাকা।

স্থানীয় বাজারগুলোতে নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভোক্তারা। গৃহস্থালির কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরবরাহ সংকট গত এক মাস ধরে চলছে। এ সুযোগে অনেক বিক্রেতা প্রতি সিলিন্ডারে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত দাম নিচ্ছেন।

বাড়তি দামের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিইআরসির সূত্র জানায়, উৎপাদন পর্যায়ে প্রতিষ্ঠানগুলো নির্ধারিত দামেই পরিবেশকদের কাছে গ্যাস সরবরাহ করছে বলে তারা দাবি করছে। তবে খুচরা পর্যায়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। উৎপাদন পর্যায়ে বাড়তি দামের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ