আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, এক মাদক কারবারি গ্রেফতার

আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, এক মাদক কারবারি গ্রেফতার
আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, এক মাদক কারবারি গ্রেফতার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পিকআপ গাড়িসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর  রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি পিকআপ গাড়ি আটক করা হলে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বহন ও পাচারের অভিযোগে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ জুয়েল মিয়া (২৭)। তিনি মোঃ ইউনুছ মিয়া ও সাফিয়া বেগমের সন্তান। তার স্থায়ী ঠিকানা উছাইল গ্রাম, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ এবং বর্তমান ঠিকানা বলদি, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট।

উদ্ধারকৃত গাঁজা ও পিকআপ গাড়ি উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ