আশুগঞ্জ রেলওয়ে স্টেশন ট্রেনের বগিতে মিললো: ৫৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

আশুগঞ্জ রেলওয়ে স্টেশন ট্রেনের বগিতে মিললো: ৫৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
আশুগঞ্জ রেলওয়ে স্টেশন ট্রেনের বগিতে মিললো: ৫৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আশুগঞ্জ রেলওয়ে স্টেশন-এ চট্টগ্রাম থেকে ঢাকামুখী ‘কর্ণফুলী কমিউটার ট্রেনে’ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য প্রায় ৫৪ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (৬ এপ্রিল) পুলিশ এ তথ্য নিশ্চিত করে। তবে এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি দল ট্রেনটির মালবাহী বগিতে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ভারতীয় ১ হাজার ৮০ পিস শাড়ি জব্দ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সিলেট রেলওয়ে পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পুলিশ আরও জানায়, জব্দ করা মালামাল উদ্ধার দেখিয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তা আদালতে পাঠানো হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ