আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন
আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার : সাভার আশুলিয়ায় সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভিতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাসে আগুনের তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী। এর আগে ভোর পৌণে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে বাসে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর পৌণে ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে ২জন লোক এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্তলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষনে বাসের ভিতরের সব পুড়ে যায়।

বাসটির ড্রাইভার সাত্তার বলেন, আমি গাড়ীর ভিতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি ৪ জন লোক ২টি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পড়া ছিল। তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করে দিছি। তখন তারা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি আমার পায়ের হাটুতে আঘাত পাই।

বাসের মালিক মোঃ সোহেল বলেন, আমার একমাত্র উপার্জন ছিলো এই বাসটি। কে বা কারা আমার এই ক্ষতি করলো আমি তাদের বিচার চাই এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রতি অনুরোধ জানাই আমি যেন আমার ক্ষতিপুরণ পাই সেই ব্যবস্থা করেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্তলে গিয়ে মাত্র ১০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে আমরা হতাহতের কোন খবর পায়নি।

এ বিষয়ে জানতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের মুঠোফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ