আশুলিয়ায় বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মানববন্ধন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাইপাইল–আব্দুল্লাহপুর মহাসড়কে বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে নাসা গ্রুপের প্রায় ১২০ জন শ্রমিক।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রমিকরা জানান, ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোনো সতর্কতা বা পূর্বঘোষণা ছাড়াই নাসা গ্রুপের কারখানা হঠাৎ করে বন্ধ ঘোষণা করা হয়।

অথচ তখনো তাদের বেশ কয়েক মাসের বেতন, গ্র্যাচুইটি, ওভারটাইমসহ বিভিন্ন পাওনা পরিশোধ বাকি ছিল।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক বশির আহমেদ আক্ষেপ করে বলেন, বিজিএমইএ, সেনাবাহিনী ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েছিলেন ৩০ নভেম্বরের মধ্যে সব পাওনা পরিশোধ হবে।

কিন্তু আমরা পেয়েছি মাত্র ২৫%। বাকিটা পাওয়ার আশা এখন পানিতে ভাসছে।

শ্রমিক শেফালী আক্তার বলেন, টাকা না থাকায় বাসা ভাড়া দিতে পারছি না। বাচ্চার স্কুল ফি বাকি। বাজার করার টাকাও নেই। আমরা কি মরার জন্য কাজ করি?

এসময় শ্রমিকরা দ্রুততম সময়ে শতভাগ পাওনা পরিশোধের দাবি জানান।

অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণাও দেন তারা।

মানববন্ধন চলাকালে শিল্প পুলিশের সদস্যদের ঘটনাস্থলে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে নাসা গ্রুপের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ